ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পর্তুগালে ইউথ মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

পর্তুগালের রাজধানী লিসবনের বাঙ্গালী অধ্যষিতো মুরারিয়ায় মাতৃম মনিজ পার্কে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার ১৬ ডিসেম্বর দুপুর ১ টায় মার্তিম মুনিজ পার্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউথ মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয়ের ৫২ বছরের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে প্রবাসী বাংলাদেশি এবং নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়ে ভিন্ন মাএার বিজয় দিবস উদযাপন করে।

সংগঠনের সভাপতি আরিফ বিন জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশি এবং শিশু-কিশোরদের স্বাগত জানান সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সি আর সি পি টি এর সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, মো. মোশাররফ হোসেন, শাজেদুল আলম, মো. মোস্তাফিজুর রহমান, রুবেল আহমদ প্রমুখ। এছাড়াও বিজয় উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের স্থানীয় মিউনিসিপ্যালিটির অ্যাসেম্বলি মেম্বার কার্লোস ডিয়াস টরেস টরেস।

অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোর এবং অংশগ্রহণকারী সবাইকে বাংলাদেশের জাতীয় পতাকা উপহার হিসেবে প্রদান করা হয়। পরে স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্লাকার্ড উন্মোচন করা হয়। শিশু কিশোরদের জন্য দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার ও বিজয় মেলার আয়োজন করা হয়। এর পর অতিথি বৃন্দগন মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশিদের ২০ টি দেশীয় পণ্যের স্টলগুলো পরিদর্শন করে দেশীয় পন্য সামগ্রির সাথে বিদেশি অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বাংলাদেশের মুখরোচক ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের পসরা নিয়ে বসেন পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ছুটির দিন থাকায় লিসবন এবং তার আশেপাশের বসবাসরত প্রায় কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি উক্ত বিজয় উৎসবে আনন্দ উপভোগ করতে ছুটে আসেন।

বিজয় উৎসব আয়োজন নিয়ে পর্তুগালের স্থানীয় মিউনিসিপ্যালিটির অ্যাসেম্বলি মেম্বার কার্লোস ডিয়াস টরেস টরেস বলেন, নিঃসন্দেহে অত্যন্ত আনন্দ লাগছে বাংলাদেশের এমন একটি গুরুত্বপূর্ণ দিনে সবার অংশ হতে পেরে। বাংলাদেশের সব মানুষকে অভিনন্দন, কেননা এটি একটি গৌরবের দিন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও আয়োজনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ ব্যক্তিবর্গকে উপহার দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

পর্তুগালে ইউথ মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বিজয় দিবস উদযাপন

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল থেকে :