ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

নড়াইলে ডিজিএফআই পরিচয় প্রদানকারী প্রতারক মো. সোহেল রানা (২৪) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বুধবার (০৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নড়াইল শহরেরর পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করেছে।

এর আগে বুধবার রাত ৯ টায় নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) বাদী হয়ে থানায় ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী সোহেল রানার নামে মামলা দায়ের করে।

আটককৃত ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী সোহেল রানা নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সেনাবাহিনীর সৈনিক পরিচয় জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গা গ্রামের মফিজার গাজীর মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর সদর উপজেলার মহিষখোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো। প্রতরাণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের ডিভোর্স হয়। পরে সেই পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়ে।

আরও পড়ুনঃ নির্বাহী অফিসার ও ওসির বিরুদ্ধে বালু ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আটককৃত সোহেল রানা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে মেয়েদের সাথে প্রতারণা করার অভিযোগও রয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সে যেভাবে প্রতারনা করে তা বোঝার কোন উপায় নেই। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শখের বশে পাখিভ্যান চালাতে গিয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

error: Content is protected !!

নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :