ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নানা আয়োজনে পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে পাবনায় নানা কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকাল দশটায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা উদ্যোগে  মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুন্নাহার জলি, সাধারণ সম্পাদক কামরুল নাহার জোসনাসহ অনেকে।

বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ মূল চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো আহবান জানান।

এদিন সকাল ১১টায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির উদ্যোগে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি র‌্যালী প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ মিলিত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,  সিনিয়র সহ-সভাপতি পাবনা কলেজের সহযোগী অধ্যাপক কে এম মাহফুজুল হক, রোটারিয়ান এম এ জলিল, আটঘরিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশের সকল শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

নানা আয়োজনে পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আপডেট টাইম : ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :