ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে হাতুড়িপেটার অভিযোগ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিকের (মোটরসাইকেল প্রতীক) প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলামকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।
রবিবার (১৯ মে)  দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলামকে দেখতে নাটোর সদর হাসপাতালে যান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আহত মো. শহিদুল ইসলাম বলেন, ‘রবিবার গভীর রাতে (আনারস প্রতীকের) ৭/৮ জন কর্মী আমার বাড়িতে এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা আমার মাথায় ও শরীরে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করলে আমি রক্তাত্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করেন।’
চেয়ারম্যান প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ‘নির্বাচনের প্রচার কাজ শেষে রাতে বাড়ি ফেরেন শহিদুল ইসলাম। রাত ৩টার দিকে আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলামের অনুসারীরা তার বাড়ির দরজা ভেঙ্গে ঘরে ঢুকে হাতুড়ি ও লোহার রড দিয়ে তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন গণতান্ত্রিক অধিকার। এ নির্বাচনে একটি পক্ষ প্রতিপক্ষ ব্যক্তির ওপর হামলা করবে এটা ঘৃণিত কাজ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
তবে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এমন মিথ্যাচার করা হচ্ছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

নাটোরে চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে হাতুড়িপেটার অভিযোগ

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
মোঃআনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :