ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে বহিস্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিককে বহিস্কার করেছে বিএনপি। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বহিস্কার করা হয়। এর আগে গত ২ মে তাকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বহিস্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সহ-সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবকে অনুলিপি দেওয়া হয়েছে। এর আগে কারন দর্শানোর নোটিশে ৪৮ ঘন্টার মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় কেন ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব দিতে বলা হয়েছিল।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এরপর থেকে তিনি বিএনপির পরিচয়ে পরিচিত হবেন না।
এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেন মানিকের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে বহিস্কার

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :