ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

ঝালকাঠির নলছিটিতে ভোটার নিবন্ধিত হতে এসে আটক হয়েছেন  নুরুল ইসলাম(২৩) নামের এক রোহিঙ্গা যুবক। মঙ্গলবার(১২সেপ্টেম্বর) নলছিটি উপজেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য নিবন্ধিত হতে আসলে তার কথা বলার ধরন থেকে নির্বাচন অফিসের কর্মকর্তার সন্দেহ হয়। এসময় তার কাগজপত্র চেক করলে সেগুলো নকল প্রমানিত হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার নাম নুরুল ইসলাম সে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। ঢাকার নারায়নগঞ্জ এক দালালের মাধ্যমে নকল কাগজপত্র তৈরি করে সে ভোটার নিবন্ধিত হওয়ার চেষ্টা করেছে। সে আরও জানায়, ২০১৯ সালে মায়ানমার থেকে পালিয়ে এসেছে তার বাবা বেচে নেই মা অন্য একজনকে বিয়ে করে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন।
নলছিটি উপজেলা নির্বাচন অফিসার এইচএম গোলাম মোস্তফা জানান, ভোটার হতে আসা যুবকের কথার ধরন দেখে সন্দেহ হওয়ায় তার কাগজপত্র যাচাইবাছাই করলে ভূয়া প্রমানিত হয়। বিষয়টি আরও পরিস্কার করার জন্য যে ইউনিয়নের ঠিকানা ও চেয়ারম্যানের প্রত্যয়ন দিয়েছে সেই এলাকার জনপ্রতিনিধি উপস্থিত হয়ে তার প্রত্যয়ন ভূয়া বলে শনাক্ত করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, রোহিঙ্গা যুবককে শনাক্ত করে নলছিটি নির্বাচন অফিস থেকে থানায় নিয়ে আসা হয়েছে এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

নলছিটিতে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

আপডেট টাইম : ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :