ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে পণ্যবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা হালিমা বেগম (৩৫) ও ছোয়ামনি (১৭)। গুরুতর আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা ফিরোজ খান। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য তারা বরিশাল থেকে রাজাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপ বাজার নামক স্থানে বরিশাল সদর থেকে আগত সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি সিটকে সড়কের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও একজন বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। সিএনজিতে মোট চারজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপ বাজার নামকস্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। সিনএজি ও ট্রাক উদ্ধার করা হয়েছে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

নলছিটিতে পণ্যবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :