ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে ট্রাকভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

ঝালকাঠির নলছিটিতে ট্রাকভর্তি অবৈধ নি‌ষিদ্ধ পলিথিন আটক করেছে নল‌ছি‌টি থানা পুলিশ। বুধবার(১৮অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বরিশাল কুয়াকাটা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে ট্রাকভর্তি ১৬০বস্তা পলিথিন আটক করে‌ছে নলছিটি থানা পুলিশ।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় কুয়াকাটাগামী একটি ট্রাক আটক করলে ট্রাকের ভিতর অবৈধ পলিথিন পাওয়া যায়। এ সময় ড্রাইভারসহ দুজনকে আটক করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বেনাপোল এলাকার মো.ইসমাইল হাওলাদারের ছেলে মো.শাওন (২৩) ও আবদুল ছামাদের ছেলে মো.উজ্জল হোসেন (২৫)।
বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে। এসময় জব্দকৃত পলিথিন বরিশাল পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগ পরিবেশ অধিদপ্তরের  উপ-পরিচালক এইচএম রাশেদ, নলছিটি থানার এসআই সহিদুল ইসলাম ও এসআই আবদুল আউয়াল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, জব্দকৃত পলিথিনের পরিমাণ আনুমানিক সাড়ে চার টন হবে এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাদের এ অর্থদন্ড অনাদায়ে জেল দেয়া হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

নলছিটিতে ট্রাকভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :