ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীর শিবপুরে বিয়ের প্রলোভনে দলবেঁধে কিশোরীকে ধর্ষণ, আটক ৬

শিবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দলবেঁধে এক কিশোরীকে ধর্ষণ করার তথ্য পাওয়া গেছে। পরে শিবপুর মডেল থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছেন।
সোমবার(৫ ফেব্রুয়ারী) শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের শফিউদ্দিন ভূঁইয়ার ছেলে আপেল ভূঁইয়া (৩৭), শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামের আব্দুর রহমানের ছেলের ডালিম মিয়া (২০), একই উপজেলার শাষপুর গ্রামের মৃত মালেক মির্জার ছেলে জাকির মির্জা(৩৫) ও মৃত হিরন মিয়ার ছেলে মনির হোসেন (২৭), ঘাসিরদিয়া গ্রামের রুকুন উদ্দিনের ছেলে ফয়সাল (১৯) এবং ঘাগুটিয়া গ্রামের হান্নানের ছেলে তুহিন (৩২)।উক্ত মামলায় এজাহার ভুক্ত মোট আসামি নয় জন সহ আরো অজ্ঞাত নামা ৩/৪জন।
জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী (১৩) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। নরসিংদী সদর উপজেলার মাধবদীর গরুহাটা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখান থেকে একটি স্পিনিং মিলে কাজে যাওয়ার জন্য প্রতিদিন বাসে আসা- যাওয়া করত। সেই সুবাদে বাসের হেল্পার ডালিম মিয়ার সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে গত ৩১ জানুয়ারি রাতে বিয়ে করার কথা বলে ডেকে এনে গণধর্ষণ করে ডালিম ও তার বন্ধুরা। পরবর্তীতে এক ও দুই ফেব্রুয়ারি অন্য আসামিরা শিবপুরের বিভিন্ন জায়গায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন জানান, ভিকটিমের মেডিকেল (ধর্ষণ সংক্রান্ত) পরীক্ষা সম্পন্ন হয়েছে, ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দি দিয়েছে, ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, বয়স সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

নরসিংদীর শিবপুরে বিয়ের প্রলোভনে দলবেঁধে কিশোরীকে ধর্ষণ, আটক ৬

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :