ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জেষ্ঠ্য পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৫ আগস্ট ) বিকেলে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, নরসিংদী জেলা মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায়, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু নইম মোহাম্মাদ মারুফ খান এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সাংসদ  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু , (বীর প্রতীক) এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আসমা সুলতানা নাসরীন, জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
উক্ত ফুটবল ম্যাচে নরসিংদী পৌরসভা ও নরসিংদী সদর উপজেলা পরিষদ নামে দুইটি দল অংশ নেয়। নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র জহির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া উভয় দলের নেতৃত্ব দেন। পাল্টাপাল্টি আক্রমণ ও উত্তেজনাপূর্ণ খেলায় নরসিংদী পৌরসভা ২-০ গোলে নরসিংদী সদর উপজেলা পরিষদকে পরাজিত করেন। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা উপস্থিত থেকে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদীতে শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :