ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইল সদর থানার ওসি মাহমুদ ক্লোজ

নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমানকে ক্লোজ করে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এখন থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দ্বায়িত্ব পালন করবেন মোঃ ওবায়দুর রহমান।
পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন অবশ্য দাবি করেন, সদর থানার ওসিকে ক্লোজ নয়, নিয়মিত বদলি করা হয়েছে।
উল্লেখ্য,গত ২০ ফেব্রুয়ারি ভোররাতে নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডের মাছিমদিয়া গ্রামে এই ডাকাতি সংগঠিত হয়েছে বলে অভিযোগে জানা গেছে। ডাকাতির সময় বাড়িতে হাসানুজ্জামান ও তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রেখে একটি পিস্তল, একটি বন্দুক, নগদ টাকা, স্বর্নালঙ্কারসহ  বাড়ির
বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
হাসানুজ্জামান অভিযোগ করেছিলেন, ভোর রাত ৪ টার দিকে ৮/১০ জন লোক অস্ত্রনিয়ে ঘরে ঢুকে পড়ে, এসময় তারা কথা বলতে নিষেধ করে এবং ঘরে যা যা আছে দিয়ে দিতে বলে।
এসময় তারা ঘরের মধ্য আলমারিতে থাকা একটি পিস্তল ও একটি বন্দুক, ৩০ লাখ টাকা ও প্রায় ৩৫ ভরি সোনার অলংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ কয়েকজনকে আটক করলেও প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত বা আটক করতে পারেনি পুলিশ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাগরপাড়ের কাঠ বা বাঁশের রিসোর্টে ছুটি কাটাবেন? বুকিংয়ের আগে এই ৮ বিষয় অবশ্যই যাচাই করুন

error: Content is protected !!

নড়াইল সদর থানার ওসি মাহমুদ ক্লোজ

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :