ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

-ছবি প্রতীকী।

নড়াইলের কালিয়ায় বালু ভর্তি ট্রলির ধাক্কায় মো. ইসমাইল শেখ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আটলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের ফুরকান শেখের ছেলে।সে পুরুলিয়া গ্রামের একটি মাদরাসায় পড়তো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথে ওই মসজিদের সামনে পৌঁছালে বালুবাহী একটি ট্রলি ট্রাক সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সে ট্রলির চাকার নিচে পড়ে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহত ইসমাইলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রলি চালক মুন্না পালিয়ে গেলেও ঘাতক ট্রলিটি জব্দ করেছে কালিয়া থানা পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়ে গেছেন। ট্রলিটি জব্দ করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

নড়াইলে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :