ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের কালিয়ায় আ’লীগ সমর্থকের নাম বিএনপির কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ সমর্থকের নাম বিএনপির সালামাবাদ ইউনিয়ন কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মুখে চা বিক্রেতা উপজেলার জোকা গ্রামের মো.সিরাজুল ইসলাম খাঁন ওরফে মো.সিরাজ খাঁন এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, জন্মগতভাবে তিনি একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার পৈত্রিক আদি বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রামে। তার দাদা মরহুম ওয়াজেদ খান একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগনেতা ছিলেন। তাই, তিনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি আরো জানান, উপজেলা বিএনপির কতিপয় ব্যক্তি তাকে বিপদগ্রস্থ করার উদ্দেশ্যে ও ক্ষতি সাধনের জন্য ষড়যন্ত্রমূলকভাবে ৭১ সদস্যবিশিষ্ট ৫নং সালামাবাদ ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ১৬ নং ক্রমিকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে তার নাম অন্তর্ভূক্ত করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত করার অপচেষ্টা করছেন। ১জানুয়ারি কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব কর্তৃক উক্ত কমিটি স্বাক্ষরিত ও অনুমোদিত হয়েছে।

তিনি আরো জানান, বিএনপির রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। এমনকি, তিনি কখনো বিএনপি বা এর সহযোগী কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। ফলে, তার
অজ্ঞাতে ও বিনানুমতিতে বিএনপিতে নাম অন্তর্ভূক্ত করায় রাজনৈতিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন ও তার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

পাশাপশি বিএনপির উল্লেখিত কমিটি থেকে তথা বিএনপি থেকে তার নাম বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নের্তৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ মনোনীত ৫নং ইউপির সাবেক চেয়ারম্যান মো.শামীম আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় আ’লীগ সমর্থকের নাম বিএনপির কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :