ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দেশের সকল চিনিকল চালু করা হবেঃ -লালপুরে শিল্প উপদেষ্টা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে শুক্রবার বিকালে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯২ তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন শেষে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে চিনি উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনা হবে এবং সকল চিনিকল আবার চালু করা হবে। এতে দেশের আখচাষীদের শ্রম স্বার্থক হবে। দেশের মানুষ লাভবান হবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। কমিটি চিনিকলগুলো চালু করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবেন।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তনের যে ধারা চালু করেছেন, নির্বাচিত সরকার এসে সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক এটিএম কামরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন, আখচাষী হাসান রাজা প্রমুখ।

উল্লেখ্য, নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি আখ মাড়াই মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ উৎপাদন করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন আখ মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে চিনি উৎপাদনের উক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে চিনি উৎপাদনের জন্য ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে।

আরও পড়ুনঃ সাড়ে তিনশ কোটি টাকা খেলাপির দায়ে বোয়ালমারীর গোল্ডেন জুট মিল নিলামে

এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে মিলের ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

দেশের সকল চিনিকল চালু করা হবেঃ -লালপুরে শিল্প উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :