ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোর বিএনপিতে ফের প্রাণচাঞ্চল্য

রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান জামিনে মুক্ত হয়েছেন। জানা গেছে, ৬ আগস্ট মঙ্গলবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন তানোর বিএনপির তরুণ কর্ণধার মিজানুর রহমান মিজান।
এদিন প্রায় সহস্রাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে নেতাকর্মীরা মিজানকে বরণ করেন। এসব নেতা ও কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মিজান। তানোর বিএনপির নিপীড়িত-নির্যাতিত নেতা ও কর্মী-সমর্থকদের প্রাণের উচ্ছ্বাস মিজান। বিএনপির  তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকদের অশ্রুসজল ভালবাসা আকুন্ঠ সমর্থন প্রমাণ করেছে, তানোর বিএনপির রাজনীতিতে মিজানের কোনো বিকল্প নাই।
এদিকে মিজানের মুক্তিতে তানোরে  দীর্ঘ প্রায় দেড় দশক পর উপজেলা বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। তানোর বিএনপিার তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন মিজান। তানোর বিএনপিতে মিজানের কোনো বিকল্প নাই তাকে ঘিরে ইতোমধ্যে বিএনপিতে বইছে ঐক্যর হাওয়া।
অন্যদিকে মিজানের মুক্তিতে বিএনপির রাজনীতিতে রাতারাতি নাটকীয় পরিবর্তন এসেছে। এতদিন যে সকল নেতা ও কর্মী-সমর্থকগণ ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে নিজেদের রাজনীতি থেকে দুরে সরিয়ে রেখেছিল তারা আবারো রাজনীতিতে সক্রীয় হয়েছে। আবারও গা-ঝাড়া দিয়ে নবউদ্দ্যোমে দলীয় কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন। যে কারণে দীর্ঘদিন পর এখানে  বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
অথচ আওয়ামী লীগের বাধার কারণে তানোরে দীর্ঘ প্রায় দেড় দশক বিএনপির তেমন কোনো কার্যক্রম ছিল না। তবে তানোর বিএনপির তরুণ নেতৃত্ব মিজানুর রহমান মিজানের কারা মুক্তিতে সেই চিত্র রাতারাতি পাল্টে গেছে। মিজানের নেতৃত্বে বিএনপির নেতা ও কর্মী-সমর্থকরা অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান

error: Content is protected !!

তানোর বিএনপিতে ফের প্রাণচাঞ্চল্য

আপডেট টাইম : ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :