ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে হিমাগার থেকে আলু বের না করায় বাড়ছে দাম

রাজশাহীর তানোরের হিমাগারগুলোয় বিপুল পরিমাণ আলু মজুদ রেখে সিন্ডিকেট করা হচ্ছে। আলুর দাম বাড়ানোর লক্ষ্যে আলু বের করা হ্ছে না। আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষ এসব হিমাগারে দ্রুত ভ্রাম্যমান অভিযান পরিচালনার দাবি করেছেন।
এদিকে ভারত থেকে আলু আমদানি শুরু হলেও উপজেলায় এখনো এর প্রভাব পড়েনি।
সম্প্রতি উপজেলার বিভিন্ন হিমাগার ঘুরে ও আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো হিমাগার গুলিতে ৫৩-৫৪ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অন্যদিকে এ বছর অতিবৃষ্টির কারণে আগাম জাতের আলু কৃষকরা উৎপাদন করতে পারেনি। অপরদিকে দাম বাড়ার কথা শুনে কৃষকদের যতটুকু আলু হিমাগারে আছে তা আর বিক্রি করছে না। যার ফলে বাজারে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। তানোর উপজেলা আলু উৎপাদন এবং সংরক্ষণে দেশের মধ্যে অন্যতম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি রবি মৌসুমে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। উপজেলায় ৬টি হিমাগারে ধারণ ক্ষমতা আনুমানিক ৬০ হাজার মেট্রিক টন। তানোর উপজেলা হতে প্রতিমাসে বিপুল পরিমাণ খাবার আলু দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়ে থাকে। কিন্ত্ত আলুর দাম আরো বাড়ার আশায় মজুদদারগণ হিমাগার থেকে আলু তেমন বের করছে না।
অন্যদিকে নতুন জাতের আলু বাজারে আসতে এখনো প্রায় দেড় মাসের মত সময় লাগবে। কৃষকরা জানান, তাদের আলু তেমন হিমাগারগুলোতে নেই। আছে ব্যবসায়ীদের আলু। তারা আরো বেশি দাম পাওয়ার আশায় আলু বাজারে ছাড়ছে না। কৃষকরা আরো জানান, গতবছর এই সময়ে তাদের লাগানো আগাম জাতের আলুর বয়স হয়েছিল ১০ থেকে ১২ দিনের মত।
আকাশের অবস্থা ভালো না থাকায় অতি বৃষ্টির কারণে জমির পাকা ধান ঘরে তুলতে পারছেনা। এ কারনে কৃষকরা তাদের জমিতে আগাম জাতের আলু লাগাতে না পারায় এবার নতুন আলু পেতে সময় লাগবে। হিমাগারে যেসব মজুদদার ব্যবসায়ী ও কৃষক আলু রেখেছেন দাম বাড়ার আশায় তারা  ধীর গতিতে বাজারে আলু ছাড়ায় দাম বৃদ্ধি পাচ্ছে। যেকারণে ভোক্তাগণ হিমাগারে ভোক্তা অধিকারের ব্রাম্যমান অভিযান পরিচালনার দাবি করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

তানোরে হিমাগার থেকে আলু বের না করায় বাড়ছে দাম

আপডেট টাইম : ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :