ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ফসলের মাঠে ইঁদুরের উপদ্রব

রাজশাহীর তানোরে ধানখেতে ইঁদুরের উপদ্রবেে কৃষকেরা দিশেহারা। ইঁদুর ধান গাছের গোড়া কেটে দেয়ায় ধান গাছ মরে যাচ্ছে। কিন্ত্ত বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও প্রতিকার পাচ্ছেন না।
জানা গেছে, উপজেলায় চলতি বোরো মৌসুমে আগাম জাতের ধানগাছে শুরু হয়েছে ইঁদুরের উপদ্রব। উপজেলায় এবার আবহাওয়া অনুকুল থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষার জমিতে রোপণকৃত আগাম জাতের ব্রি-৫ ধানখেতে ইঁদুরের বেশী উপদ্রব  দেখা দিয়েছে।
এদিকে গতকাল সরেজমিন উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড়, হরিপুর, হাতিশাইল মাঠ ঘুরে দেখা গেছে, সরিষার জমিতে রোপণকৃত ধানখেতে ইঁদুরের বেশী উপদ্রব। কামারগাঁ ইউপি সদস্য(মেম্বার) বুলু বলেন, তিনি সরিষা তুলে ওই জমিতে আগাম জাতের ব্রি-৫ ধান গাছ রোপণ করেছেন। কিন্তু ধান গাছ থোড় হবার পরপরই শুরু হয়েছে ইঁদুরের উপদ্রব। ইঁদুর মাটির নিচে ধান গাছের গোড়া কেটে দেয়ায় ধান গাছ মরে যাচ্ছে।
ছাঐড় গ্রামের কৃষক আব্দুল ও আয়ুব বলেন, তাদের ১০ কাঠা জমির আগাম জাতের ব্রি-৫ ধান ইঁদুরের আক্রমণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি)  কৃষক আব্দুল হালিমের সঙ্গে কথা হলে তিনি বলেন, এবার এখানো আবহাওয়া অনুকুল রয়েছে, তিনি এবার ধানের বাম্পার ফলনের আশা করছেন।তিনি আড়াই বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন। সরিষা তোলার পর সেখানে আগাম জাতের ধান চাষ করেছেন। কিন্তু ধানখেতে ইঁদুরের উপদ্রব ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। তা ছাড়া এবার শ্রমিকের মজুরি, সার-কীটনাশক ও সেচের মুল্য বৃদ্ধি পাওয়ায় খরচ বেশী হচ্ছে।
উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কামারগাঁ গ্রামের কৃষক ফারুক বলেন, তিনি এবার হাতিশাইল মাঠে সরিষা তোলার পর তিন বিঘা জমিতে আগাম জাতের ধানচাষ করেছেন।কিন্ত্ত ধানখেতে ইঁদুরের উপদ্রব তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোরে চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৩ হাজার হেক্টর। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এখানো আবহাওয়া অনুকুল রয়েছে। তিনি বলেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বোরোর বাম্পার ফলনের সম্ববনা রয়েছে। তিনি বলেন, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোরে ফসলের মাঠে ইঁদুরের উপদ্রব

আপডেট টাইম : ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :