ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে নলকুপ অপারেটরের উপর হামলা

রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের( বিএমডিএ) এক গভীর নলকুপ অপারেটরের উপর হামলার অভিযোগ  উঠেছে। এঘটনায় ১৪ আগষ্ট বুধবার ভুক্তভোগী অপারেটর রজব আলী বাদি হয়ে ইউপি সদস্য(মেম্বার) আসগর আলীসহ ৭ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে  বলা হয়েছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) মাড়িয়া মৌজার গভীর নলকূপের অপারেটর  হিসেবে দায়িত্ব পালন করছেন রজব আলী। এমতাবস্থায় গত ১৩ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় বিবাদীগণ পূর্বপরিকল্পিতভাবে অপারেটর রজব আলীর অতর্কিত হামলা করে। এসময় তাদের হাতে ছিল লাঠি-সোঠা, ধারালো অস্ত্র, ছুরি, লোহার রড, হাসুয়া ইত্যাদি।
তাদের এলোপাথাড়ি মারধরে  রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে  পড়ে রজব। এসময় ৩ নং বিবাদীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে  তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করে।  কিন্তু ছুরিটি রজবের ডান চোখের উপরে লেগে কেটে যায়। এতে  তার অনেক রক্তক্ষরণ হয়। এসময় তার চিৎকার শুনে আশপাশের কৃষকগণ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
রজবের করা অভিযোগে আরো বলা হয় বিবাদীগণ অত্যন্ত দাঙ্গাবাজ প্রকৃতির লোক।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতি, ধর্ম, বর্ণের মধ্যে বিভেদ হতে দেব না : ড. মঈন খান

error: Content is protected !!

তানোরে নলকুপ অপারেটরের উপর হামলা

আপডেট টাইম : ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :