ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে জাল দলিল করে জমি দখলের অভিযোগ

রাজশাহীর তানোরে জাল দলিল সৃষ্টি করে জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা মৌজায় এঘটনা ঘটেছে। এনিয়ে গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় কেফাতুল্লাহ বাদি হয়ে কালনা গ্রামের মৃত দিদার বক্সের পুত্র আব্দুর রহমান ও মৃত হযরত আলীর পুত্র ময়েজ মন্ডলকে বিবাদী করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের;(ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন তদন্ত করা হলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
অভিযোগে প্রকাশ, উপজেলার  জেল নং ১৫৮ মৌজা-কালনা, খতিয়ান নং আরএস-১৭৭ ও দাগ নম্বর আরএস-
১৩৭,শ্রেণী ভিটা,পরিমাণ শূণ্য দশমিক ২৬৫০ একর। নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তি, যাহা বাদি খতিয়ান মূলে প্রাপ্ত হইয়া খাজনা-খারিজ নিয়মিত পরিশোধ করে আসছেন। কিন্তু বিবাদীদ্বয় জাল দলিলের মাধ্যমে ভূয়া দাতা সাজিয়ে বাদির সম্পত্তি রেজিস্ট্রি করিয়া জবরদখল করেছে।
বাদি ঘটনা জানতে পেরে বিবাদীদ্বয়কে উক্ত বিষয়ে বলিলে বিবাদীদ্বয় বাদিকে বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করছে। পবরর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে সমাধান করতে গেলে বিবাদীদ্বয় তাহাদের কাগজপত্রাদি দেখাইতে অস্বীকার করে। বিবাদীরা ওই সম্পত্তি তাদের দাবি করে বলেন, তাদের দখল কাজে যারা বাধা প্রদান করিবে তারা তাদের প্রাণে মেরে ফেলবে।
বিবাদীরা যেভাবে বাদিকে হুমকি-ধমকি দিচ্ছ তাতে বাদি উক্ত সম্পত্তিতে গেলে তাকে মেরে ফেলা হবে। এবিষয়ে জানতে চাইলে বিবাদীগণ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

error: Content is protected !!

তানোরে জাল দলিল করে জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :