ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে কৃষি ভুর্তুকির মেশিন বিতরণে অনিয়ম

রাজশাহীর তানোরে কৃষি ভর্তুকির মেশিন বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, অর্থের বিনিময়ে কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ একজনের নামে বরাদ্দকৃত গার্ডেন টেলার (মেশিন) অন্যজনকে দিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, অফিস পাড়ায় বইছে মুখরোচক নানা গুঞ্জন।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক সহিদুল ইসলামকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি প্রকাশ করতে নিষেধ করা হয়। ফলে সহিদুল ব্যাংক চালান দিয়েও মেশিন না পেয়ে চরম হতাশ হলেও কোথাও অভিযোগ করতে পারেননি। এদিকে স্থানীয় কৃষকেরা ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী কৃষক সহিদুল বলেন, তাকে গার্ডেন টেলার দেয়ার জন্য ঈদুল ফিতরের আগে সোনালী ব্যাংক তানোর শাখায় ১১ হাজার ৭৩৪ টাকা চালান দিতে বলা হয়। তিনি সোনালী ব্যাংক তানোর শাখায় ১১ হাজার ৭৩৪ টাকা জমা দেন। কিন্তু চালান দেওয়ার পর রহস্যজনক কারনে তাকে গার্ডেন টেলার (মেশিন) দেয়া হয়নি। অফিসের কর্মকর্তারা আর্থিক সুবিধা নিয়ে অন্য ব্যক্তিকে মেশিন দিয়েছেন। আমি অফিসে একাধিকবার বলেও তারা পাত্তাই দেয়নি। আমি অফিসের আলী রেজার মাধ্যমে চালান দিয়েছি এবং তার কাছেও জমা আছে।
স্থানীয় কৃষকেরা অভিযোগ করে বলেন, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ স্টেশনে থাকেন না। তিনি নিয়োমিত সরকারী গাড়ী নিয়ে শহর থেকে অফিস করেন এবং গাড়ীতে করে পরিবার নিয়ে ঘুরে বেড়ান বলেও অহরহ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এছাড়াও নিয়মবহির্ভূত ভাবে তার দপ্তরে এসি ব্যবহার করেন।
আলী রেজার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাব জানিয়ে দেন আমি কিছুই বলতে পারবো না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফুল্লাহ আহম্মেদ বলেন, আমি ওই সময় বাবা-মাকে নিয়ে ওমরা হজ্বে ছিলাম। যিনি গার্ডেন প্রজেক্ট করে তাকে দেয়ার নিয়ম। কিন্তু ভুলবশত একজনের নামে চালান হয়ে আরেকজনকে দেয়া হয়েছে। সহিদুলকে আগামীতে দেয়া হবে।
তিনি আরো বলেন, স্টেশনে থাকা না থাকার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ দেখবেন। আর তিনি ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করেন না, যেদিন শহরে মিটিং থাকে সেদিন গাড়ী নিয়ে যাতায়াত করেন।
এ বিষয়ে জেলা উপ-পরিচালকের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।
প্রসঙ্গত, নীতিমালা অনুযায়ি যে উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই উপজেলায় কৃষি বিভাগ গাড়ী পাবেন। কিন্ত্ত তানোর উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তানোরে কৃষি ভুর্তুকির মেশিন বিতরণে অনিয়ম

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :