ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার  সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে তানোর উপজেলার সাত ইউনিয়ন ও এক পৌরসভা দল অংশগ্রহণ করেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিমের সভাপতিত্বে ও তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন সরকার রনজুর পরিচালনায় উক্ত খেলায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এ্যাডভোকেট সুলতান মাহমুদ তারেক, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, গোদাগাড়ী উপজেলা বিএনপি সভাপতি সাওয়াল, তানোর পৌর বিএনপি আহবায়ক একরাম আলী মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর মোল্লা ও ওবাইদুর মোল্লা প্রমুখ।
এদিকে শেষ বিকেলে টুর্ণামেন্টে ফাইনাল খেলায় উপজেলার বাঁধাইড় ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে কলমা ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। পরে বিজয়ী দল ও রানার্সআপ দলের খেলোয়ারদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।এ সময় তানোর এবং গোদাগাড়ী উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

আপডেট টাইম : ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :