ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে আমগাছ থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

রাজশাহীর তানোরে বাড়ির পাশের আমগাছ থেকে আবুল হোসেন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৩ অক্টোবর, রোববার ভোরে  উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত আবুল হোসেন কৃষ্ণপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আবুল হোসেনের লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান।
এদিকে  পুলিশ ও এলাকাবাসী  জানায়, স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কলহ হতো আবুল হোসেনের। তাদের ঘরে দুই ছেলে সন্তান রয়েছে। কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। রোববার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আবুল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যে উচ্চতায় নিহতের লাশ ঝুলে ছিল, সে উচ্চতায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

error: Content is protected !!

তানোরে আমগাছ থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :