ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকা বিভাগীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে পাংশার সৌমিক কুন্ডুর সাফল্য

এবছর ঢাকা বিভাগীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ভাষা সৈনিক রফিকের পিতা শীর্ষক একক অভিনয়ে পাংশার মাগুড়াডাঙ্গী কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সৌমিক কুন্ডু (১১) সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে।

প্রতিযোগিতায় ঢাকা বিভাগের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে সে। সৌমিক কুন্ডু পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি, সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু ও গৃহিনী তপতী রানী কুন্ডুর কনিষ্ঠ পুত্র।

জানা যায়, রাজধানী ঢাকার ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ১৬ জুন ঢাকা বিভাগীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। সেখানে উল্লেখিত ইভেন্টে রাজবাড়ী জেলা থেকে অংশ নেয় সৌমিক কুন্ডু। প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে সে।

এর আগে ৬ জুন পাংশা উপজেলা পর্যায়ে ও ১২ জুন রাজবাড়ী জেলা পর্যায়ে একক অভিনয়ে প্রথম স্থান অধিকার করলে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হয় তার। বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় জলচর ‘মদনটাক পাখি উদ্ধার

এ সময় সেখানে পাংশা শিল্পকলা একাডেমীর সহসভাপতি উত্তম কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর জানান, সৌমিক কুন্ডু পাংশা শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের ছাত্র। বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু পুত্র সৌমিক কুন্ডুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ঢাকা বিভাগীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে পাংশার সৌমিক কুন্ডুর সাফল্য

আপডেট টাইম : ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :