ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ট্রেনের নিচে শুয়ে পড়েও ভাগ্যক্রমে বাঁচল কিশোরী

বাড়ি থেকে রাগ করে এসে ট্রেন লাইনে বসে ছিল এক কিশোরী। ট্রেন আসেতে দেখে লাইনের ওপরে শুয়ে পড়ে এ অবস্থায় ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে তার শরীরে হালকা ছিলে গেলেও ভাগ্যক্রমে ওই কিশোরী বেঁচে যায়। ট্রেন চলে যাওয়ার পর অক্ষত অবস্থায় সে উঠে বসে। প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শনিবার (২৩ মার্চ) বিকেল পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন ও আরশীনগর রেলক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ‘আত্মহত্যা’ করার জন্য ওই কিশোরী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে রেললাইনে শুয়ে পড়েছিল।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা ঘিরে ধরার পরও আনুমানিক ১৪ বছর বয়সী ওই কিশোরী নিজের নাম জানায়নি। বাবার নাম উল্লেখ করে শুধু জানায়, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী গ্রামের গাবগাছতলা এলাকায় তার বাড়ি।

ঘটনার অন্তত পাঁচজন প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল পাঁচটায় নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। যাত্রাবিরতি শেষে ট্রেনটি যখন চলতে শুরু করে, তখন ওই কিশোরী রেললাইনেই বসেছিল। ট্রেনটি ২০ গজ দূরে থাকতে মেয়েটি উঠে হঠাৎ করে রেললাইনে লম্বালম্বি শুয়ে পড়ে। এরই মধ্যে ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।

ট্রেন চলে যাওয়ার পর প্রত্যক্ষদর্শী কয়েকজন এগিয়ে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন। এতে তার শরীরের কয়েক জায়গায় ছিলে যায়। তার নাম-পরিচয় ও এমন করার কারণ জানতে চাইলে সে শুধু বাবার নাম ও ঠিকানা জানিয়ে চুপ হয়ে যায়। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার বলেন, ট্রেনের নিচে শুয়ে পড়ে বেঁচে যাওয়া কিশোরী মেয়েটিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তার হাত-পায়ের কয়েক জায়গা ছিলে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিউর রহমান বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে আত্মহত্যা করার জন্যই ওই কিশোরী শুয়ে পড়েছিল। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

ট্রেনের নিচে শুয়ে পড়েও ভাগ্যক্রমে বাঁচল কিশোরী

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :