ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝালকাঠিতে সিইসি’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলনের

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশর মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি উদ্যোগে লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রেস ক্লাবের সামনের সড়কে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মন্ডলির সদস্য নুরুল হুদা ফয়াজী। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও যুবনেতা হাফেজ ইব্রাহিম হাদি।
সমাবেশে বক্তারা শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে পাতানো নির্বাচন উল্লেখ করে সিইসির পদত্যাগ দাবি করেন বক্তারা।
এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

ঝালকাঠিতে সিইসি’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলনের

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :