ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে গোপালগঞ্জে নানা আয়োজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে গোপালগঞ্জের প্রশাসন ও আওয়ামী লীগ। কর্মসূচির শুরুতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে গোপালগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের সেবা ও সাংস্কৃতিক সংগঠন।

রবিবার (২৮ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা পরিষদ, টুঙ্গিপাড়া পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মুন্সী আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনটি উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা সদরের সুইমিং পুলের অডিটরিয়াম হলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিশেষ এই দিনটি উপলক্ষে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও সন্ধ্যায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট। কনসার্টে “শিরোনামহীন” ব্যান্ডদল সংগিত পরিবেশন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

error: Content is protected !!

জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে গোপালগঞ্জে নানা আয়োজন

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :