ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জলদস্যুদের হাতে জিম্মি বাগাতিপাড়ার জয়ের বাড়িতে নেই ঈদ আনন্দ

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি নাটোরের বাগাতিপাড়ার জয় মাহমুদের পরিবারে ঈদের আনন্দ নেই। নেই ঈদের কেনাকাটা। ঈদ উদযাপনের প্রস্তুতিও নেই। নিরানন্দে পরিণত হয়েছে তাদের ঈদ।

জিম্মির খবরের পর থেকেই জয়ের বাবা-মা নিরবে অশ্রু বিসর্জন করে চলেছেন। দস্যুদের হাতে ছেলেকে আটক রেখে কিভাবে ঈদের আনন্দ করবেন এমন প্রশ্ন বাবা-মায়ের মনে তাড়া করে বেড়াচ্ছে। ছেলের মুক্তির খবর ছাড়া তাদের যেন কোনো ঈদ নেই। তাকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছে পরিবার।

সোমবার জয়ের বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে বাবা জিয়াউর রহমান বলেন, ‘আমার বুকের মানিক জলদস্যুদের হাতে বন্দি। তাকে বিপদে রেখে আমরা কিভাবে ঈদ করব? আমার ছেলের কত আশা ছিল এ ঈদকে ঘিরে। ভাগ্যের কী পরিহাস, ছেলে আমার হাজার হাজার মাইল দূরে জলদস্যুদের হাতে জিম্মি হয়ে আছে। কবে মুক্তি পাবে আমার ছেলে।’
জয়ের মা রোজিনা বেগম বলেন, ‘ছেলের সুস্থতা আর নিরাপদে ফিরে আসার অপেক্ষা করছি আমরা। তাড়াতাড়ি আমার বুকের মানিক বুকে ফিরে আসুক, সেই কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘ছেলেকে দ্রুত ফিরে পেতে চাই আমরা। সরকার যেন দ্রুত আমার ছেলেসহ অন্যদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়, সেই দাবি ও অনুরোধ করছি। ’

জয়ের চাচাতো ভাই মারুফ বলেন, অপহরণের পর থেকে পরিবারের সদস্যরা তার ফেরার দিকে চেয়ে আছেন। ঈদের আগেই সরকার বা জাহাজ মালিকদের পক্ষ থেকে সুসংবাদের অপেক্ষায় জয়ের মা-বাবাসহ স্বজনরা।

সোমালি জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিক। তাদের মধ্যে আছেন বাগাতিপাড়া উপজেলার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমান-রোজিনা বেগম দম্পতির বড় সন্তান জয় মাহমুদ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

জলদস্যুদের হাতে জিম্মি বাগাতিপাড়ার জয়ের বাড়িতে নেই ঈদ আনন্দ

আপডেট টাইম : ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া, (নাটোর) প্রতিনিধি :