চাটমোহর-ভাঙ্গুড়া সড়কে বুধবার (৬ জুলাই) সকালে মন্ডতোষ নামক স্থানে দুইটি অটোভ্যানের সংঘর্ষে আফসার আলী (৫০) নামেএক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।
জানা গেছে বুধবার সকালে ভাঙ্গুড়া বাজারে জমির পটল বিক্রি শেষে বাড়ি অটোভ্যান যোগে ফিরছিলেন আফসার আলী। পথে মন্ডতোষ এলাকায় পৌছালে আরেকটি দ্রুতগামী অটোভ্যান পেছন থেকে অফসার আলীর ভ্যানকে ধাক্কা মারে। একপর্যায়ে অটোভ্যানটি উল্টে গেলে আফসার আলী ভ্যানের নিচে পড়ে মারাত্মক আহত হন।
গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ 
























