ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চলেন গেলেন দক্ষিণের অভিভাবক বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্বা মোছলেম উদ্দিন আহমদ এমপি

বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রামের – ৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন। গত দুই বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার পরিবারে স্ত্রী ছাড়াও ৪ মেয়েসহ অসংখ্যা গুংরাহী রেখে গেছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেন।

জানা গেছে, করোনা মহামারি চলাকালে মোছলেম উদ্দিনের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

মোছলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ শাখার সহসভাপতি হিসেবে নিযুক্ত হন।পরবর্তীতে তিনি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মোছলেম উদ্দিন আহমদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
মোছলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হন। জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর শূন্য ওই আসনে নির্বাচন করে তিনি এমপি হন।

একজর আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন মোছলেম উদ্দিন। তৃণমূল থেকে উঠে আসা মাঠ পর্যায়ের একজন রাজনীতিবিদ। অনেক চড়াই উৎরাই পার হয়ে জীবনের শেষ বেলায় যেতে পেরেছিলেন জনগণের প্রতিনিধি হয়ে সংসদে। তবে আজীবন জনগণের জন্যই কাজ করে গেছেন এই বীর মুক্তিযোদ্ধা।

মরহুম মোছলেম উদ্দিন আহমদের প্রথম নামাজে জানাজা ৬ফেব্রুয়ারি বাদে আছর গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে, ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মঙ্গলবার নগরীর গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবর স্থানে দাফন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

চলেন গেলেন দক্ষিণের অভিভাবক বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্বা মোছলেম উদ্দিন আহমদ এমপি

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
সাবের আহমদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ :