ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরাঞ্চলের জমির দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ দুইজনসহ আহত ৪

-ছবি প্রতীকী।

চরাঞ্চলের জমির দখল নিয়  গুলিবিদ্ধ ২জনসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২১-১০-২০২৩) দুপুরে উপজেলার খানপুর বাজারের পূর্ব-দক্ষিনে বাঘা-দৌলতপুর-লালপুর সীমান্ত এলাকার হবির চরে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার খানপুর বাজারের পূর্ব-দক্ষিনে বাঘা-দৌলতপুর ও লালপুর সীমান্ত এলাকার হবির চরে জেগে উঠা জমি চাষাবাদ করেন বাঘা উপজেলার চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল(২৮)।
শনিবার সেই জমি দখলে নিয়ে চাষাবাদ করতে আসেন, দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন (২৫) ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন (১৯)।
 এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হলে লিখন হোসেন মন্ডল ও আরিফ হোসেন মন্ডল পক্ষের শর্টগানের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন  উপজেলার খানপুর গ্রামের  ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল ও  হবির চরের খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল(৫০)।
পরে সাবুল মন্ডল পক্ষের লোকজনের মারপিটে আহত হন দৌলতপুরের মাঝদিয়াড় গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন ও নিহারুল ইসলামের ছেলে আরিফ হোসেন। আহত সকলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘা থানার  উপ পরিদর্শক(এসআই) কামরুজ্জামান বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে খানপুর বাজার এলাকা থেকে লিখন ও আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে গুলিবিদ্ধ দু’জনকেও রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চরাঞ্চলের জমির দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ দুইজনসহ আহত ৪

আপডেট টাইম : ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :