ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্টগ্রামের পটিয়ায় একদিনে জোড়া লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার পৃথক স্থান থেকে একদিনে জোড়া লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

পটিয়া থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, আজ সকালে পটিয়া পৌর এলাকার ইন্দ্রপুল থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৬০) এর লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিকালে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মমতা ডেইরি ফার্মের পেছনে বেড়িবাঁধের সুইচগেটের পানিতে বদিউল আলম (৫৫) নামে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। বদিউল আলম হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলি আহমদের পুত্র। উদ্ধার হওয়ার পর তার লাশও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পটিয়া থানার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “এখনই কিছু বলা যাচ্ছে না, লাশগুলোর ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”

আরও পড়ুনঃ রাজশাহীতে পুকুর ইজারায় পুকুর চুরি

এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

চট্টগ্রামের পটিয়ায় একদিনে জোড়া লাশ উদ্ধার

আপডেট টাইম : ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :