ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে এসিড নিক্ষেপ

গোপালগঞ্জে রাতের আঁধারে সিঁধকেটে ঘরে ঢুকে শারমিন খানম নামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করা হয়েছে। এতে শারমিন খানমের বুক ও পিঠের অধিকাংশ স্থান ঝলসে গেছে। আহত অবস্থায় রাতেই গ্ৰামবাসী ও ভিকটিমের স্বজনেরা গোপালগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্ৰামে।

এঘটনায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। পুলিশ খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
ভিকটিম শারমিন খানম হাসপাতালের বেডে শুয়ে সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা দিকে শব্দ শুনে হঠাৎ ঘুম ভেঙে যায়, কোন কিছু বুঝে ওঠার আগেই আমার মুখ বেধে ফেলে। এসময় আধো আলোতে প্রতিবেশী শাহীন মুন্সী, সুমি বেগম ও আনিচ মুন্সীকে দেখতে পাই। তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং তাঁদের বিরুদ্ধে মামলা লড়াই করতে নিষেধ করে। একপর্যায়ে শাহীন মুন্সী আমাকে পানিজাতীয় কিছু ছুঁড়ে মারলে আমি ছটফট করতে থাকি। এখন বুঝতে পারছি আমাকে এসিড মারা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভিকটিমের নোনদ ঝুমা খানম বলেন, জমিজমা নিয়ে ঝামেলা ও পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও শাহীন মুন্সীর ৮ বছরের মেয়ে সোহানা কে দিয়ে গত ৫ জানুয়ারি ২০২৪ সালে ধর্ষন মামলা করেছিল। ঐ মামলায় বর্তমান ভিকটিমের পিতা সিরাজুল হক (কালু মুন্সী) জেলহাজতে আছে।

এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভিকটিমের ভাষ্য অনুযায়ী অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি তদন্ত চলছে, খুব অল্প সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোপালগঞ্জে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে এসিড নিক্ষেপ

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :