ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে বটগাছ কাটা নিয়ে গ্রামবাসীর প্রতিবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর বাজারের রাস্তার পাশের বিশালাকৃতির একটি বটগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাবড়াশুর গ্রামবাসীর পক্ষে আমজাদ হোসেন মুকসুদপুর সহকারী কমিশনার (ভূমি) এর নিকট অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি রাস্তার দক্ষিণ পাশে থাকা গাছটি বাজারের সৌন্দর্য বৃদ্ধি এবং গরমে গ্রামবাসীদের জন্য ছায়া দিত। কিন্তু গত ৫ আগস্ট রাতের অন্ধকারে একই গ্রামের অসীম দেওয়ান ও তার সহযোগীরা গাছটির সমস্ত ডাল মুড়িয়ে কেটে ফেলেন। পরের দিন গ্রামবাসী তাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে, তারা গাছটি গোড়া থেকে কেটে ফেলবে বলে হুমকি দেয়। এরপর ১০ অক্টোবর প্রকাশ্যে গাছটি গোড়া থেকে কেটে ফেলা হয়। এ সময় গ্রামবাসী বাধা দিতে গেলে তারা সশস্ত্রভাবে তাদের উপর তেড়ে আসে।

এলাকাবাসী দাবি করেছেন, এমন বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত অসীম দেওয়ান দাবি করেছেন, “এটি আমার জায়গার গাছ, আমি কেটেছি।”

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর জানান, তিনি ইউনিয়ন ভূমি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোপালগঞ্জে বটগাছ কাটা নিয়ে গ্রামবাসীর প্রতিবাদ

আপডেট টাইম : ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :