আপডেট টাইম :
০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
২৭২
বার পঠিত
গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ
গোপালগঞ্জে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৭ প্রার্থীর নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। কারণ সে কার্যালয় থেকেই প্রতীক দেয়া হবে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।প্রতীক বরাদ্দের দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে বরাদ্দকৃত নৌকা প্রতীক রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বুঝে নেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার। এ সময় শেখ হেলাল উদ্দিন (এমপি), শেখ সারহান নাসের তন্ময় (এমপি), গোপালগঞ্জ জেলা এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ এলাকা ২১৭, গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, এ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিপুল ভোটে ৭ বার নির্বাচিত হয়েছেন। এ আসনে প্রধানমন্ত্রীসহ ৬জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিন সকাল ১০ টায় গোপালগঞ্জ-১ ও সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ-২ আসনের প্রতীক বরাদ্দ করা হয়। গোপালগঞ্জ-১ আসনে ৫ জন ও গোপালগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও পড়ুনঃ কুয়েতের আমিরের মৃত্যু, আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক জেলার তিনটি নির্বাচনী আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ১৭জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
গোপালগঞ্জে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৭ প্রার্থীর নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। কারণ সে কার্যালয় থেকেই প্রতীক দেয়া হবে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।প্রতীক বরাদ্দের দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে বরাদ্দকৃত নৌকা প্রতীক রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বুঝে নেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার। এ সময় শেখ হেলাল উদ্দিন (এমপি), শেখ সারহান নাসের তন্ময় (এমপি), গোপালগঞ্জ জেলা এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ এলাকা ২১৭, গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, এ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিপুল ভোটে ৭ বার নির্বাচিত হয়েছেন। এ আসনে প্রধানমন্ত্রীসহ ৬জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিন সকাল ১০ টায় গোপালগঞ্জ-১ ও সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ-২ আসনের প্রতীক বরাদ্দ করা হয়। গোপালগঞ্জ-১ আসনে ৫ জন ও গোপালগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।