ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত

“কর্তব্যের তরে করে গেল যারা আত্মবলিদান,  প্রতিক্ষণে স্বরণ করিব তোমাদের অবদান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গোপালগঞ্জে “পুলিশ মেমোরিয়াল ডে”-২০২৪ পালিত হয়েছে।

এই দিনটিকে কেন্দ্র করে শনিবার (৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার আল-বেলী অফিফা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দুজন নিহত পুলিশ সদস্যের স্ত্রী শামীমা রহমান ও নাসরিন খানম স্বামীর চাকুরী কালীন সময়ের অনুভূতি ব্যক্ত করে স্মৃতিচারণ করেন।

এছাড়াও ওই দুই নারী আলোচক নিহত পুলিশ পরিবারের সদস্যদের পক্ষে পুলিশ সুপারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফর কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম ও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান দিনটি উপলক্ষে বিশেষ দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) সফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সাথে পুলিশ সুপার কুশল বিনিময় করার পাশাপাশি ৬৬ জন নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন (ডিআইও-১ বিশেষ শাখা), কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম। এছাড়াও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার, পুলিশ সদস্য ও গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গোপালগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :