ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোপালগঞ্জে এতিম ও দুস্থদের সাথে আইডিইবি’র ইফতার

গোপালগঞ্জে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে এতিম ও দুস্থদের সাথে ইফতার ও দোয়া মাহফিল করেছে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) গোপালগঞ্জ জেলা শাখার। ১৮ এপ্রিল মঙ্গলবার (২৬ রমজান) হরিদাসপুর ঈদগাহ মাদ্রাসা ও এতিমখানার ৫৫ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীদের নিয়ে এই ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় (আইডিইবি) এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী বিএম এসানুল কবির, সাধারণ সম্পাদক ও সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হালিম খাঁন, সংগঠনের উপদেষ্টা গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক তন্ময় গোলদার, অর্থ বিষয়ক সম্পাদক ও রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়ার আতিয়ার রসুল হিমেল, উপ-সহকারী প্রকৌশলী বিল্লাল বিশ্বাস।

এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন দফতরের প্রকৌশলী, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, এতিমখানার সভাপতি নূর আলী মোল্লা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক রোজাদার সাধারণ মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইডিইবি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল হালিম খাঁন বলেন, আমাদের সংগঠন সবসময় পেশাগত মান উন্নয়ন, অধিকার আদায় ও মানব সেবায় নিবেদিত। আমাদের সংগঠন শুরু থেকে নিজস্ব অর্থায়নে সারাদেশে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোপালগঞ্জে এতিম ও দুস্থদের সাথে আইডিইবি’র ইফতার

আপডেট টাইম : ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :