ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘ক্লিন ভাসানচর, গ্রিন ভাসানচর’ কর্মসূচিতে সাইকেল র‌্যালি

‘ক্লিন ভাসানচর, গ্রিন ভাসানচর’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর পরিচ্ছন্নতা অভিযান-সচেতনতা ও সবুজায়নের লক্ষে বৃক্ষ রোপন করা হয়।

শনিবার (৮ জুলাই) সকালে সাইকেল র‌্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)।

সকাল ৯ টার দিকে সাইকেল র‌্যালিটি ভাসানচর মাল্টিপারপাস কমপ্লেক্স থেকে শুরু করে ভাসানচরের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রায় সাত কিমি পথ অতিক্রম করে পুনরায় মাল্টিপারপাস কমপ্লেক্স এ এসে শেষ হয়। পথিমধ্যে ২টি বাজারে বুক্ষ রোপন করা হয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে রোহিঙ্গা কমিউনিটিকে সচেতন করা হয়।

এবিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব) বলেন,  “Clean Bhasanchar, Green Bhasanchar”  প্রতিপাদ্যকে সামনে রেখে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আজকের সাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়। ভাসানচররের বাঁধের ভিতরের অংশকে সবুজ করার লক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ও রোপিত বৃক্ষ পরিচর্যাকে উৎসাহিত করা এবং বৃক্ষ নিধন কে নিরুৎসাহিত করার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করা ছিল মূল লক্ষ।

মো. মাহফুজার রহমান আরও বলেন, আজকের র‌্যালির আরও একটি অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র ভাসানচরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে রোহিঙ্গা কমিউনিটির মাঝে সচেতনতা সৃষ্টি করা। সর্বোপরি ভাসানচরে কর্মরত সকলের এবং রোহিঙ্গা কমিউনিটির মাঝে সম্প্রীতি বৃদ্ধি করা ছিল আজকের র‌্যালির একটি বড় উদ্দেশ্য ।

কর্মসূচিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালি উল্যাহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ডিডি মনজুর আলম, ভাসানচর থানার পুলিশ উপ-পরিদর্শক সুদীপ্ত নাথ, ভাসানচরের ডব্লিউএফপি এর প্রধান আমিন সাইদসহ রোহিঙ্গা কমিউনিটি, এনজিও, আইএনজিও, ইউএন এজেন্সী এবং সরকারী সংস্থার প্রায় ৪০০জন অংশগ্রহন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

‘ক্লিন ভাসানচর, গ্রিন ভাসানচর’ কর্মসূচিতে সাইকেল র‌্যালি

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :