ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার সীমান্তে ২ চোরাকারবারী আটক

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৭টিমোবাইলফোনসহ ২জন চোরাকারবারী আটক হয়েছে। ভারত থেকে চোরাপথে মোবাইলফোন পাচার করার সময় তাদের আটক করা হয়। রবিবার (১৬ আগস্ট) দুপুর দেড়টায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ চক বিলগাতুয়া সুইচগেট সংলগ্ন পাকা রাস্তায় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিজিবি টহল দল অভিযান চালায়। এসময় চোরাকারবারী সূর্য মালিথা (১৮) এবং মো. আসলাম হোসেন (৩২) কে ভারতীয় ৭টি মোবাইলফোন ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটক চোরাকারবারীরা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের টুটুল মালিথা ও প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার মৃত শহিদুল মন্ডলের ছেলে। জব্দকরা চোরাপণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। পরে আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কুষ্টিয়ার সীমান্তে ২ চোরাকারবারী আটক

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :