ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৮

গোপালগঞ্জের কাশিয়ানীতে তুচ্ছঘটনাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারী, পুরুষ ও শিক্ষার্থীসহ অন্তত ২৮ জন আহত হয়েছে। এ সময় ২০ টি বাড়িঘর ভাংচুরের পাশাপাশি টাকা-পয়সা ও গরু-ছাগল লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ৬টা হতে ৯টা পর্যন্ত উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা গ্রামে কয়েক দফায় এ সংঘর্ষ ঘটে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য ইনামুল শেখ ও আমিনুর মোল্যা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও এই দুগ্ৰুফের মধ্যে বিভিন্ন সময় বেশ কয়েকবার মারামারি ও জখমের ঘটনা ঘটেছে। শনিবার স্যালো মেশিন চুরি হওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে রোববার ভোরে আমিনুর মোল্যার সমর্থকদের সাথে এনামুল শেখের সমর্থকদের মারামারি হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে ইউপি সদস্য ইনামুল শেখ, মাসুদ শেখ, রফিকুল মোল্লা, শরিফ শেখ ও জাহিদ কাজীর নির্দেশে ঢাল-সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আমিনুর মোল্লার সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।

এ সময় মনির মোল্লার মুদি দোকান সহ কমপক্ষে ২০ টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। মনির মোল্লার স্ত্রী রাবেয়া জানান তাদের দোকানের প্রয় তিন লাখ টাকার মালামাল চোখের সামনেই ইনামুল ও মাছুদ শেখের লোকজন লুটপাট করে নিয়ে যায়। তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষে নারী, পুরুষ ও শিক্ষার্থীসহ উভয়পক্ষের অন্তত ২৮ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে আমিনুর মোল্লা সাংবাদিকদের জানান, কথা কাটাকাটির তুচ্ছ ঘটনাকে পুঁজি করে ইনামুল ও মাছুদ শেখের লোকজন আমাদের নারী ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে গুরুতর জখম করেছে। পাশাপাশি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করে মালামাল ও গরু-ছাগল লুটপাট করেছে। আমরা শুধু প্রতিহত করার চেষ্টা করেছি।

ইউপি সদস্য ইনামুল শেখ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, মোল্লা বংশের লোকজন আগে থেকেই বেপরোয়া। একারনে ছোট বংশের লোকজন নিরুপায় হয়ে বর্তমানে আমাদের সাথে যোগ দিয়েছে। আমিনুর মোল্লার সমর্থকরা আমাদের ঘরবাড়িও ভাংচুর করেছে। আমরা কাশিয়ানী থানায় মামলা করেছি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিনুর মোল্যা ও ইউপি সদস্য ইনামুল শেখ গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী, পুরুষ ও শিক্ষার্থীসহ উভয়পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখন পর্যন্ত ৭ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে রফিকুল মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কাশিয়ানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৮

আপডেট টাইম : ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :