আপডেট টাইম :
০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
১৭৯
বার পঠিত
কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ উপজেলার সেরা প্রতিষ্ঠান প্রধান
সাহিদা পারভীনঃ রাজাড়ীর কালুখালী উপজেলার সেরা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের কর্ম ও দক্ষতা যাচাইবাছাই করে শিক্ষা দপ্তর এ সিদ্ধান্ত গ্রহন করে। চলতি সপ্তাহে সিদ্ধান্তের ফলাফল ঘোষনা করা হয়। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান জানান, তিনি ২৩-১০-২০২৪ সালে কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর কলেজটির জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেন। তিনি কলেজ শিক্ষার্থীদের পড়ালেখা ও খেলাধুলার প্রতিও সুদৃষ্টি রাখেন। তার প্রচেষ্টায় ২০২৫ সালে কালুখালী সরকারী কলেজ জাতীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। এছাড়া এইচ,এস,সি পরীক্ষায় ৩ শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলার সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেছে। প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান কলেজটি আরো ভালোভাবে পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
সাহিদা পারভীনঃ
রাজাড়ীর কালুখালী উপজেলার সেরা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের কর্ম ও দক্ষতা যাচাইবাছাই করে শিক্ষা দপ্তর এ সিদ্ধান্ত গ্রহন করে। চলতি সপ্তাহে সিদ্ধান্তের ফলাফল ঘোষনা করা হয়।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান জানান, তিনি ২৩-১০-২০২৪ সালে কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর কলেজটির জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেন।
তিনি কলেজ শিক্ষার্থীদের পড়ালেখা ও খেলাধুলার প্রতিও সুদৃষ্টি রাখেন। তার প্রচেষ্টায় ২০২৫ সালে কালুখালী সরকারী কলেজ জাতীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। এছাড়া এইচ,এস,সি পরীক্ষায় ৩ শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলার সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেছে।
প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান কলেজটি আরো ভালোভাবে পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।