সাহিদা পারভীনঃ
রাজাড়ীর কালুখালী উপজেলার সেরা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের কর্ম ও দক্ষতা যাচাইবাছাই করে শিক্ষা দপ্তর এ সিদ্ধান্ত গ্রহন করে। চলতি সপ্তাহে সিদ্ধান্তের ফলাফল ঘোষনা করা হয়।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান জানান, তিনি ২৩-১০-২০২৪ সালে কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর কলেজটির জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেন।
তিনি কলেজ শিক্ষার্থীদের পড়ালেখা ও খেলাধুলার প্রতিও সুদৃষ্টি রাখেন। তার প্রচেষ্টায় ২০২৫ সালে কালুখালী সরকারী কলেজ জাতীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। এছাড়া এইচ,এস,সি পরীক্ষায় ৩ শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলার সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেছে।
প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান কলেজটি আরো ভালোভাবে পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।