ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে মহান বিজয় দিবস পালিত

সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

যথাযথ সম্মান ও মর্যাদার মধ্য দিয়ে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

প্রত্যুষে কালুখালী থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ এবং কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, কালুখালী সরকারি কলেজ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, কালুখালী মহিলা কলেজ, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সকাল ১০টায় উপজেলা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ।

পরে উপজেলা রিসোর্স সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, মুক্তিযোদ্ধা কাজী শরিফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ দখলে মুকসুদপুরের ফুটপাত: যানজট ভোগান্তি চলাচলকারীদের, নিরসনে নেই জোরালো পদক্ষেপ

এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

error: Content is protected !!

কালুখালীতে মহান বিজয় দিবস পালিত

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :