ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কামড়ে স্বামীর জিহবা ছিঁড়ে ফেললেন স্ত্রী

যশোরের চৌগাছায় স্বামী সোহাগ হোসেনের (২৫) জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলেছেন তার স্ত্রী সীমা খাতুন। পারিবারিক কলহের জেরে স্ত্রী ক্ষুব্ধ হয়ে স্বামীর জিহ্বা কামড়ে ছিঁড়ে দেন। সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহাগকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আহত সোহাগের স্বজনরা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে সোমবার সোহাগ ও তার স্ত্রী সীমার মধ্যে গোলযোগ হয়৷ এ সময় সীমা ক্ষুব্ধ হয়ে সোহাগের জিহ্বায় কামড় দিয়ে অর্ধেকের বেশি ছিঁড়ে আলাদা করে ফেলেন। তার চিৎকারে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, জিহ্বা কেটে যাওয়ায় সোহাগ ঠিকমতো কথা বলতে পারছেন না। সোহাগ আর কখনোই জিহ্বা ফিরে পাবে না। তবে তিনি শঙ্কামুক্ত। তাকে সব ধরণের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

কামড়ে স্বামীর জিহবা ছিঁড়ে ফেললেন স্ত্রী

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :