ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে প্রেসক্লাবের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (০১ মে) দুপুর ১২টায় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতে মে দিবস উপলক্ষ্যে প্রয়াত সকল শ্রমিক এবং পাবনা প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ।

 অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাবেক সভাপতি রুমী খন্দকার, প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, কার্যকরী সদস্য রাজিউর রহমান রুমী প্রমুখ।

সভায় বক্তারা আগামীতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বড় পরিসরে জাঁকজমকপূর্নভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে সকল সদস্যদের মধ্যে হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্য ও ভ্রাতৃত্বপূর্ন পরিবেশ বজায় রেখে প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখার আহবান জানানো হয়।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন প্রেসক্লাবের সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১ মে পাবনা শহরে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রপতি মো. সাাহাবুদ্দিন চুপ্পু, প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিন, সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু পাবনা প্রেসক্লাবের সম্মানিত আজীবন সদস্য।

প্রেসক্লাব প্রতিষ্ঠার একই বছরের ৮ ও ৯ মে পাবনায় অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিক সম্মেলন। যে সভা থেকে প্রাতিষ্ঠানিক রূপ পায় পূর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিক সমিতি। যা বর্তমানে বাংলাদেশ সাংবাদিক সমিতি হিসেবে পরিচিত। সে সম্মেলনের মাধ্যমে মফস্বল সাংবাদিকরা পেশার স্বীকৃতি তথা রিটেইনার, লাইনেজ, পোস্টাল চার্জ, টেলিগ্রাম চার্জ, ছবির বিলসহ অন্যান্য খরচ পাওয়া শুরু করেন। পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠার মধ্যে দিয়েই সেদিন সংবাদপত্রে মফস্বলে কর্মরত প্রতিনিধিদের পেশার স্বীকৃতি ঘটেছিল।

পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর এ কে এম আজিজুল হক পাবনা প্রেসক্লাবের প্রথম সভাপতি এবং রণেশ মৈত্র প্রথম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :