ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এমভি আবদুল্লাহ নিয়ে যা বললো ভারতীয় নৌবাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ৩১২ বার পঠিত

-এমভি আবদুল্লাহর এই ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

এক্সের পোস্টে বলা হয়েছে, এমভি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দূরবর্তী টহল জাহাজ (এলআরএমপি) মোতায়েন করা হয়। এরপর ১২ মার্চ সন্ধ্যায় জাহাজটির অবস্থান শনাক্ত করার পর জাহাজের নাবিকদের অবস্থা জানতে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়। কিন্তু জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ভারতীয় যুদ্ধজাহাজটি ওই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তায় কাজ করছিল। তাদের যুদ্ধজাহাজটি ১৪ মার্চ সকালে ছিনতাইকৃত এমভি আবদুল্লাহর মুখোমুখি হয়। জাহাজটি সোমালীয় জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি এলাকায় অবস্থান করে ভারতীয় যুদ্ধজাহাজ। তারা এমভি আবদুল্লাহর একটি ছবিও প্রকাশ করেছে।

তবে তারা দাবী করে সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি থাকা নাবিকদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং জাহাজটি সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি এলাকায় থেকে নজর রাখে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

গত মঙ্গলবার কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আর শিপিং পরিচালিত এমভি আবদুল্লাহকে সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করে। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল পূর্ব দিকে ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই হয়। এ সময় জাহাজে থাকা ২৩ নাবিককেও বন্দী করা হয়। তবে তাদের নামাজ, রোজা ও ইফতারের সুযোগ দেওয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরি, পদ ৩৯

error: Content is protected !!

এমভি আবদুল্লাহ নিয়ে যা বললো ভারতীয় নৌবাহিনী

আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
ডেস্ক রিপোর্ট :