ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

একই ঘরে ঘুমিয়ে থাকা ছোট ভাই গলা কেটে হত্যা করল বড় ভাইকে

পারিবারিক কলহের জের ধরে একই ঘরে ঘুমিয়ে থাকা ছোট ভাইয়ের হাতে হত্যার শিকার হলেন বড় ভাই আবু রায়হান (২৬)। রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার আবু রায়হান ওই গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, রাতে একই ঘরে তিন ভাই- আবু রায়হান, রোমান (২৪) ও জামাল (১৬) শুয়ে পড়েন। এর মধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়েন। সুযোগমতো রোমান তার বড় ভাইকে ধারালো চাকু দিয়ে জবাই করতে শুরু করে। বড় ভাইয়ৈর ছটফটানির শব্দে সবচেয়ে ছোট ভাই জামালের ঘুম ভেঙে যায়। এ সময় তার চিৎকারে পাশের ঘরে ঘুম থেকে উঠে তাদের বাবা শাহজান ফকির এগিয়ে এসে দরজা খুললে ঘাতক রোমান পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।

স্থানীয়রা জানান, তিন ভাইয়ের মধ্যে অভিযুক্ত রোমান বিয়ে করলেও বাকি দুই ভাই অবিবাহিত। বেশ কিছুদিন ধরে টাকা-পয়সা নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ছোট ভাই বড় ভাইকে হত্যা করে থাকতে পারে বলে নিহতের পরিবারের ধারণা।

খবর পেয়ে রাতেই সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

একই ঘরে ঘুমিয়ে থাকা ছোট ভাই গলা কেটে হত্যা করল বড় ভাইকে

আপডেট টাইম : ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :