ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরঃ ভোট গ্রহণের ৫ দিন আগে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

ভোট গ্রহণের ৫ দিন আগে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপে আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও এক প্রার্থীর মামলার কারনে ২৩ মে বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন এই উপজেলা নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।
নির্বাচন কমিশনের উপ- সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষণার জন্যে প্রার্থী শাহারুল ইসলাম হাইকোর্ট (উচ্চ আদালত) বিভাগে রিট পিটিশন দায়ের করেন।
হাইকোর্ট গত ১৩ মে শাহারুলের নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপীল বিভাগে আপিল আবেদন করে। আদালত গত ২০ মে আদেশে ‘নো অর্ডার’ প্রদান করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওই আদেশ বাস্তবায়নের জন্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৯ মে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন’।
এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুর রশীদ বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে’।
এদিকে নির্বাচনের আর মাত্র পাঁচদিন বাকি। প্রার্থীরা রাতদিন এক করে প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচার প্রচারণা যখন তুঙ্গে তখনই নির্বাচন স্থগিতের এই আদেশে প্রার্থীরা হতাশ হয়েছেন। নির্বাচনে শাহারুল ছাড়াও চেয়ারম্যান পদে আরো সাতজন প্রার্থী হয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তি নবায়নের বদলে নতুন করে স্বাক্ষরের চিন্তা আত্মঘাতী

error: Content is protected !!

উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরঃ ভোট গ্রহণের ৫ দিন আগে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :