ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঈশ্বরদীতে বৃদ্ধা খুন

পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল গোলাবাড়ি এলাকায় হাজেরা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। নিজ বাড়ির শয়ন কক্ষে তার লাশ পড়ে আছে।

সোমবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিবেশী ও স্বজনরা ঘরের তালা ভেঙ্গে নিহতের লাশ পড়ে থাকতে দেখেন। ক্রাইম সিন ইউনিট আসার অপেক্ষায় বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

নিহত হাজেরা খাতুন রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক হবিবুল্লাহ’র স্ত্রী। এছাড়া তিনি পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম হব্বুলের আপন বোন।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, নিহত হাজেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ২ মেয়ে বিদেশে এবং অন্যান্যরা ঢাকায় থাকেন। হাজেরা খাতুন মাঝে মাঝে ঢাকায় এবং ঈশ্বরদীতে নিজ বাড়িতে একাই থাকতেন। সোমবার সকাল ১১টার দিকে তাকে বাগানে ঘুরতে দেখা গেছে।

বিকেলের দিকে ঢাকা থেকে মেয়েরা ফোন করে মাকে না পেয়ে তাদের মামা হবিবুল ইসলাম হব্বুল ও প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে শোবার ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে। পরে তারা তালা ভেঙ্গে ঘরে ঢুকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়।

নিহতের ভাই হবিবুল ইসলাম হব্বুল বলেন, ঢাকা থেকে ভাগ্নিদের ফোন পেয়ে মাগরিবের নামাজের পর এসে দেখি রক্তাক্ত অবস্থায় বোন শোবার ঘরে পড়ে আছে। ঘরের আলমিরা খোলা এবং কাপড়-চোপড় ছিঁটানো রয়েছে। বোনের লাশ দেখার পর আমার আর কিছু বলার শক্তি নেই।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল থেকে বলেন, ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার না করা পর্যন্ত কিভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। রাত দশটা পর্যন্ত ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানান তিনি।

তবে, স্বজনদের অভিযোগ, হাজেরা খাতুনকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

ঈশ্বরদীতে বৃদ্ধা খুন

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :