ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঈদের আনন্দ পৌঁছে দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা-চারঘাটে দিলেন ২৫টি গরু কুরবানি

এবার রাজশাহীর বাঘা-চারঘাট উপজেলায় ২৫ টি গরু কুরবানি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তার নির্বাচনী এলাকা বাঘা-চারঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এসব গরু কুরবানি দেওয়া হয়। কুরবানি দেওয়া গরুর মাংস ওয়ার্ডের নেতাদের মাধ্যমে বিতরণ করা হযেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব সিরাজুল ইসলাম জানান, বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মধ্যে- বাঘা পৌরসভায় ৩টি, গড়গড়ি,চকরাজাপুর ও মনিগ্রাম ইউনিয়নে ২টি করে এবং আড়ানি পৌরসভা, আড়ানি ইউনিয়ন,পাকুড়িয়া,বাউসা,বাজুবাঘা ইউনিয়নে ১টি করে। এছাড়াও নির্বাহি অফিসারের মাধ্যমে গুচ্ছগ্রামে ও থানায় ১টি করে গরু কুরবানি দেওয়া হয়েছে। অনুরুপভাবে চারঘাট উপজেলায়-১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৮টি এবং থানায় ১টি দেওয়া হয়েছে।

সিরাজুল ইসলাম জানান, বাঘা পৌরসভায় দেওয়া ৩টি গরুর একেকটির দাম ছিল দেড়লাখ টাকা। অন্য গরুগুলো ১লাখ টাকার মধ্যে। ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাদের মাধ্যমে কুরবানি দেওয়া গরুর মাংস দুঃস্থদের দেওয়া হয়েছে। এছাড়াও আড়াই লাখ টাকা দামের আরো ১টি গরু প্রতিমন্ত্রীর নিজ বাসায় কুরবানি দিয়েছেন।

বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান জানান,তার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১৫ জনকে মাংস দেওয়া হয়েছে। এছাড়াও যে গ্রামে কুরবানির পশু জবাই করা হয়েছে,সেই গ্রামের প্রায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ঈদের আনন্দ পৌঁছে দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা-চারঘাটে দিলেন ২৫টি গরু কুরবানি

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :