ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমতলীতে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের কালাম হাওলাদারের খোয়ার থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ওই মহিষগুলো চুরি হয়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সেকান্দার খালী গ্রামের কালাম হাওলাদার প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে রজপাড়া এলাকার পরিত্যক্ত পুরাতন ইটভাটার মধ্যে খোয়ারে মহিষগুলো বেধে রেখে বাড়ি আসেন।  বুধবার সকালে খোয়ারে গিয়ে দেখেন তার ৪টি মহিষ নেই। মহিষ না দেখে মালিক কালাম হাওলাদার হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে লোকজন নিয়ে অনেক খোজাখুঁজির পরেও মহিষগুলো না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
কালাম হাওলাদার বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় ৪টি মহিষ খোয়ারে বেধে রেখে বাসায় আসি। আজ সকালে গিয়ে দেখি কোন মহিষ নেই। চুরি হওয়া মহিষের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। তিনি আরো বলেন, মহিষ চুরির ঘটনাস্থল পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মধ্যে হওয়ায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মুঠোফোনে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া মহিষগুলো উদ্ধারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

আমতলীতে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
মোঃ ইমরান হোসেন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :